সুখবর দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
Home প্রচ্ছদ সাবেক স্বামীর সঙ্গে ছবি পোস্টের পর সুখবর দিলেন মাহিয়া মাহি

সাবেক স্বামীর সঙ্গে ছবি পোস্টের পর সুখবর দিলেন মাহিয়া মাহি

Share

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক ইস্যুতে আলোচনায় ছিলেন। আবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন বিভিন্ন সময়। সম্প্রতি সাবেক স্বামী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী।

এ তারকা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মাশআল্লাহ্।’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। যা দৃষ্টি এড়ায়নি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। ফলে তারা ভাবছেন, হয়তো ব্যক্তিজীবনের অবসান ঘটিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কিছুই জানাননি মাহিয়া মাহি কিংবা তার সাবেক স্বামী রকিব সরকার।

এদিকে ব্যক্তিজীবনের পটপরিবর্তনের বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যেই সবার জন্য সুখবর নিয়ে হাজির হলেন মাহিয়া মাহি। নির্মাতা সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ নিয়ে ভিন্ন আঙ্গিকে দর্শকমহলে হাজির হতে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে অভিনেত্রী জানিয়েছেন, এটি তার সুপারহিট সিনেমা ‘অগ্নি-২’র পরের গল্প এবং কোনোভাবেই অগ্নি নয়

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মাহিয়া মাহি ‘অন্তর্যামী’ সিনেমার বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি জানান, এটি পুরোপুরি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো চিরাচারিত নায়ক নেই। অ্যাকশনের দায়িত্ব নিয়েছেন তিনি নিজেই। আরও জানান, ‘অন্তর্যামী’ হবে ‘অগ্নি’র থেকেও ভয়ংকর ও অধিক অ্যাকশনধর্মী।

‘অন্তর্যামী’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, এর শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক সৈকিত নাসির। মূল কাহিনি তৈরি হয়েছে মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সী শিশুশিল্পী মাবশুকে কেন্দ্র করে। আর এই শিশুশিল্পীই ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভূমিকায় থাকছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে বিয়ে হয় মাহিয়া মাহির। আর বছর দেড়েক আগে তার সঙ্গে বিচ্ছেদের কথা জানান অভিনেত্রী। তাদের সংসারে এক পুত্রসন্তান রয়েছে।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...