Home প্রচ্ছদ সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে

Share

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় কলকাতায় হত্যা মামলা হয়। পাশাপাশি বাবার নিখোঁজ ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন ডরিন। সে সময় বাবার হত্যার বিচার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতেও দেখা যায় তাকে।

 

Related Articles

শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটে বক্তব্য দেওয়ার সময় ছয় মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে হাজির...

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসি

বাণিজ্যিক চুক্তি নিয়ে মতবিরোধের জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আইনি পদক্ষেপ...

এবার পিতৃত্বকালীন ছুটির ঘোষণা থালাপতি বিজয়ের

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা...

ভয়ঙ্কর রূপ নিয়েছে ওয়েস্ট নাইল ভাইরাস, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে।...