Home খেলাধুলা শেহবাগকে ছাড়িয়ে পিটারসেনের রেকর্ড (ভিডিও)

শেহবাগকে ছাড়িয়ে পিটারসেনের রেকর্ড (ভিডিও)

Share

ভারতের বিশ্বকাপজয়ী তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নবম ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তুলে শেহবাগকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন ইংল্যান্ড লিজেন্ডস দলের অধিনায়ক পিটারসেন।

মঙ্গলবার রায়পুরে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি করেন পিটারসেন।

এর আগে এই রোড সেফটি সিরিজে মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ লিজেন্ডস দলের বিপক্ষে মাত্র ২০ বলে দ্রুততম ফিফটি করেছিলেন শেহবাগ। সেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৩৫ বলে ১০টি চার ও ৫টি ছ্ক্কায় অপরাজিত ৮০ রান করেন শেহবাগ।

এদিন ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে দুই চার ও দুই ছক্কায় ২২ রান আদায় করে নেন ইংলিশ এই তারকা ব্যাটসম্যান। মাত্র ৫ বলে ১৭ রান করা ইংলিশ এই তারকা ব্যাটসম্যান সপ্তম ওভারে যুবরাজ সিংকে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে ফিফটি পূর্ণ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১২.২ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ১৩০ রান। ৩৪ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৭৩ রানে অপরাজিত আছেন পিটারসেন।

Related Articles

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) ম্যাথডে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগাররা। বাংলাদেশের...

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

আজ ৯ জুন। এ দিনটি আর্জেন্টিনা ও লিওনেল মেসি সমর্থকদের জন্য বিশেষ...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...