Home লাইফস্টাইল শীতকালে চুল ধুবেন কোন পানিতে, ঠাণ্ডা নাকি গরম?

শীতকালে চুল ধুবেন কোন পানিতে, ঠাণ্ডা নাকি গরম?

Share

শীতে চুলের যাবতীয় সমস্যায় কমবেশি সবাই ভোগেন। এ সময় চুল পড়া থেকে শুরু করে খুশকি, চুলের ডগা ভাঙা এমনকি চুল রুক্ষ্ম হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। তার উপর আবার শীতে গোসলের সময় চুলে ঠান্ডা না গরম পানি ব্যবহার করবেন তা নিয়ে ভাবনায় পড়েন কেউ কেউ।

অনেকেই গরম পানিতে চুল পরিষ্কার করতে ভয় পান। কারণ অনেকেরই ধারণা আছে, গরম পানি ব্যবহারে চুল উঠে যাবে। তাহলে কি সত্যিই গরম পানি দিয়ে গোসলে করলে চুলের ক্ষতি হয়? কী বলছে বিজ্ঞান?

আসলে চুলে গরম পানি ব্যবহার করা স্বাস্থ্যসম্মত হলেও কখন গরম পানি দেবেন, তা জানতে হবে। ঠিক সময় চুলে গরম পানি ব্যবহারে অনেক উপকার। চুলে যেদিন শ্যাম্পু করেন, পারলে সেদিনই চুলে গরম পানি দিন।

বিশেষজ্ঞদের মতে, গরম পানি চুলের গোড়ায় একটি বিশেষ অনুভূতি বা সেনসেশন তৈরি করে। এটি চুলের কিউটিকলগুলো খুলে দেয়। এই কিউটিকলেই ময়লা জমে থাকে।

যা চুলকে দুর্বল করে দেয়। বাড়তে দেয় না। বরং এর জন্য কিছু ক্ষেত্রে চুল পড়া বেড়ে যায়। এই কিউটিকল খুলে গেলে সেখান থেকে ময়লা পরিষ্কার দেয় গরম পানি। এতে চুলের স্বাস্থ্য আরও ভালো থাকে।

তবে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারের পর তা ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানির কাজ গরম পানি ঠিক উল্টো। যে কিউটিকলগুলো খুলে চুলের ময়লা সাফ করেছিল গরম পানি, সেই কিউটিকলগুলোকেই বন্ধ করে দেয় ঠান্ডা পানি। এতে চুলের গোড়া মজবুত থাকে। একই সঙ্গে স্ক্যাল্পের ময়লাও পরিষ্কার হয়ে যায়।

শীতকাল বলে নয়, গরম পানি সব ঋতুতেই এই কাজ করে। তাই চুলের যত্ন নিতে দু’রকম পানিই সমান কার্যকরী। তবে শুধুই গরম পানি দিয়ে গোসল করলে চলবে না। চুল ধোওয়ার সঠিক নিয়মটিও মানতে হবে। তবেই চুল ওঠার বদলে আরও পরিষ্কার ও মজবুত হবে। এতে চুল লম্বাও হবে দ্রুত।সূত্র: এবিপি লাইভ

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...