Home Uncategorized শাহীন রেজা নূরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শাহীন রেজা নূরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Share

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান, ‘প্রজন্ম ৭১’ এর সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কানাডার ভ্যানকুভারের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন শাহীন রেজা নূর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

মাগুরার শালিখা উপজেলার শরশুনা গ্রামে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন শাহীন রেজা নূর। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার, আলবদর ও আল শামসের সহযোগিতায় যে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ শুরু করে, তার নির্মম শিকার হন শাহীন রেজা নূরের বাবা সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...