Home জাতীয় শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত : মনিরা শারমিন

শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত : মনিরা শারমিন

Share

শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন।

শনিবার (১৪ মার্চ) বেলা ৩টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন জামায়াতের রাজনৈতিক বিশ্লেষক শাহরিয়ার কবির। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে কয়জন নারী নেত্রী সরব ছিলেন, তিনি তাদের মধ্যে একজন। তখন আমরা আমাদের পাশে কাউকে পাই নাই। তার ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা দল নেবে। শাহরিয়ার কবির শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন।

সামান্তা আপুর অনেক কথার সঙ্গে আমি একমত না। কিন্তু উনাকে আততায়ী বলা, টাকায় বিক্রি হওয়া ও এজেন্ট বলার মতো নোংরা মন্তব্য করার জন্য শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত।

Related Articles

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ঈদের আনন্দ বাংলাদেশের

তৃতীয় একদিনের ম্যাচেও রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ২৯১...

আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নানা-নানির কবর...

অফিস নিয়ে ভাড়া না দিয়ে মালামাল ‘চুরি’ করলেন সমন্বয়ক হাসিব

অফিস নিয়ে পাঁচ মাস ভাড়া না দিয়ে উল্টো অফিসে থাকা অন্যের এসিসহ...

প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম

সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাইফ...