Home প্রচ্ছদ লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ-পুত্র, নতুন প্রেমের গুঞ্জন

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ-পুত্র, নতুন প্রেমের গুঞ্জন

Share
বলিউডের ‌‘কিং’ শাহরুখ খান কিংবা তার পরিবার-পরিজনদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বলিপাড়ায় আলোচনা-সমালোচনা সবসময়ই উর্ধ্বমুখী। পেশাগত জীবনের বাইরে আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও নেটপাড়ায় আলোচনা যেন থামেই না। এবার নতুন করে আলোচনার কেন্দ্রে  শাহরুখ-পুত্রের প্রেমজীবন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি এক তরুণীর সঙ্গে আরিয়ানকে লন্ডনে সময় কাটাতে দেখা গেছে। মুহূর্তের মধ্যেই সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই নেটিজেনদের মনে নানা প্রশ্ন, তবে কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান খান?
ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে ওই তরুণীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন আরিয়ান। দুজন বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলছিলেন ও সময় কাটাচ্ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া ওই তরুণীর নাম ভিনি তাকাইর।
ভিডিওতে দুজনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের। তবে এটি কেবর গাঢ় বন্ধুত্ব নাকি সত্যিই মনের লেনা-দেনার গল্প, তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি এখনও।
নেটপাড়ার একাংশ মনে করছেন, আরিয়ান ও ভিনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আবার অনেকের মতে, এটি কেবলই বন্ধুদের আড্ডা বা নিছক বন্ধুত্বও হতে পারে। শাহরুখ-পুত্র সত্যিই নতুন প্রেমে পড়েছেন কি না  তা নিয়ে জল্পনা-কল্পনা চললেও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো জবাব মেলেনি।
Related Articles

নিজে গাড়ি চালিয়ে সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন...

আলভারেজকে ঘিরে স্প্যানিশ ফুটবলে উত্তেজনা

আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের ট্রান্সফার ঘিরে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ স্প্যানিশ ফুটবল ফেডারেশনে...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত, শুনলেন সংকট ও চাহিদার কথা

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে...

বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...