Home জাতীয় রোগী দেখার সময় গেম খেলায় ব্যস্ত চিকিৎসক

রোগী দেখার সময় গেম খেলায় ব্যস্ত চিকিৎসক

Share

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইলে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে (তৃণা)। এক হাতে প্রেসক্রিপশন, অন্য হাতে মোবাইলে গেম খেলার এমন দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, চিকিৎসা নিতে আসা রোগী পাশে দাঁড়িয়ে থাকলেও ডা. তৃণা মোবাইল স্ক্রিনে গেম খেলায় ব্যস্ত।

এ ঘটনায় সেবা প্রার্থীরা প্রশ্ন তুলেছেন, মানুষের জীবনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে একজন চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীন আচরণে রোগীরা কতটা নিরাপদ।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির বলেন, ‘‘বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ডিউটিরত অবস্থায় মোবাইলে গেম খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি তার ভুল। আমরা তাকে অফিসিয়ালি কৈফিয়ত তলব করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

এ বিষয়ে জানতে ডা. শামরিন সুলতানা তৃণার মোবাইলে ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...