Home প্রচ্ছদ রেকর্ড পারিশ্রমিক নিয়ে রাজামৌলির সিনেমায় প্রিয়াঙ্কা

রেকর্ড পারিশ্রমিক নিয়ে রাজামৌলির সিনেমায় প্রিয়াঙ্কা

Share

বিয়ের পর থেকে মার্কিন মুলুকের বাসিন্দা হয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে বেশ কিছু সিনেমা ও সিরিজে অভিনয়ের সুবাদে এখন সেখানকার পরিচিত মুখ হয়ে উঠেছেন। সেই সুবাদে চুটিয়ে কাজ করছেন পশ্চিমী সিনে দুনিয়ায়। তবে ভারতীয় সিনেমার প্রতি দুর্বলতা আগের মতোই রয়ে গেছে। সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। তাঁর এই কথা যে মিথ্যা নয়, এবার তারই প্রমাণ মিলল নতুন সিনেমা হাতে নেওয়ার সুবাদে।

জানা গেছে, এবার রেকর্ড পারিশ্রমিকে নন্দিত পরিচালক এসএস রাজামৌলির সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা।

আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, পরিচালক রাজামৌলির ‘বারাণসী’ সিনেমায় নতুন অবতারে নিজেকে তুলে ধরতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার মহেশবাবু। আর এই অভিনেতার সঙ্গে জুটি বেঁধে ‘বারাণসী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা নিচ্ছেন ৩০ কোটি টাকা পারিশ্রমিক। তবে প্রিয়াঙ্কার এই পারিশ্রমিক মোটেও চমকে যাওয়ার মতো নয়। কারণ, সিনেমার বাজেট ঘোষণাই ছিল চমকে যাওয়ার মতো।

এ নিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ‘বারাণসী’ সিনেমাটি তৈরিই হচ্ছে প্রায় ১৩০০ কোটি টাকার বাজেটে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশবাবু। অবশ্য তিনি এই সিনেমার জন্য একটি টাকাও পারিশ্রমিক নিচ্ছেন না। তবে সিনেমার লভ্যাংশের ৪০ শতাংশ তাঁকে দিতে হবে– এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ফেসবুকপ্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ফেসবুক

সিনেমায় মহেশবাবু ও প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে থাকছেন পৃথ্বীরাজ সুকুমারন। তিনি অভিনয়ের জন্য নিচ্ছেন ১০ কোটি টাকা পারিশ্রমিক।

রেকর্ড বাজেটের ‘বারাণসী’ সিনেমা নিয়ে আশার কথা শুনিয়েছেন প্রিয়াঙ্কা নিজেও। বলেছেন, এস এস রাজামৌলি তাঁর সিনেমায় শুধু বাজেট নয়, গল্প, চরিত্র, নির্মাণ থেকে শুরু করে প্রতিটি বিষয়ে চমক রাখার চেষ্টা করেন। রাজকীয় পোশাক, পৌরাণিক আবহ– সব মিলিয়ে এক নতুন জগৎ তৈরি করেন এই নির্মাতা। সে কারণেই তাঁর সিনেমা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। নির্মাণ গল্প, চিত্রনাট্য, নির্মাণ পরিকল্পনা, শিল্পী নির্বাচন সবকিছু মিলিয়ে ‘বারাণসী’ ভারতীয় সিনেমায় আলোড়ন তোলার মতো একটি কাজ হবে বলেই আমার ধারণা। সে কারণে রাজামৌলির সঙ্গে কাজ করার বিষয়ে দ্বিতীয়বার ভাবিনি।’

ভারতীয় সিনেমায় ফিরে আসা নিয়ে প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, একটি বিরতির পর যে ধরনের কাজ হাতে নেওয়া জরুরি ছিল, ‘বারাণসী’ তেমনই এক কাঙ্ক্ষিত সিনেমা। তার চেয়ে বড় বিষয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই মুহূর্তে যে ধরনের নির্মাণ হওয়া উচিত, রাজামৌলির এই কাজটি তার এক উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন এই বলিউড সুপারস্টার।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...