Home প্রচ্ছদ যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে : সুনেরাহ

যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে : সুনেরাহ

Share

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ যেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের পরিচয়ই বদলে দিয়েছে। নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয়ের পর দর্শকদের কাছে নিজের আসল নামের চেয়ে চরিত্রের নামেই বেশি পরিচিত হয়ে উঠেছেন তিনি।

শনিবার (৭ জুন) রাতে নাটকটির সাকসেস পার্টিতে এই জনপ্রিয়তার অভিজ্ঞতা ভাগ করে নেন সুনেরাহ। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। অনুষ্ঠানে গণমাধ্যমের প্রশ্নে নিজের নতুন পরিচিতি নিয়ে হাসিমুখে কথা বলেন তিনি।

সুনেরাহ বলেন, “আমি এখন যেখানেই যাই, অনেকেই আমাকে ‘সায়রা’ বলে ডাকেন। কয়েক দিন আগে এক আন্টিও আমাকে দেখে ‘সায়রা’ বলে ডাকলেন এবং প্রশংসা করলেন। আমি বললাম, আমার নাম তো সুনেরাহ। কিন্তু তিনি বললেন, না, আমি তোমাকে সায়রাই বলব।”

তার মতে, কোনো চরিত্র মানুষের মনে এভাবে জায়গা করে নেওয়া একজন অভিনেতার জন্য বড় অর্জন। তিনি বলেন, দর্শক যেভাবে ‘সায়রা’ চরিত্রকে নিজের করে নিয়েছেন, সেটাই তার সবচেয়ে বড় সাফল্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, অভিনেত্রী কেয়া পায়েলসহ অনেকে। সবাইই নাটকটির জনপ্রিয়তা ও দর্শকপ্রতিক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...