Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর খুলনা যশোর থেকে অপহরণের একমাস পর সাতক্ষীরায় বাগানে মিলল ব্যবসায়ীর লাশ

যশোর থেকে অপহরণের একমাস পর সাতক্ষীরায় বাগানে মিলল ব্যবসায়ীর লাশ

Share

যশোর থেকে অপহৃত ব্যবসায়ী রেজাউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের একমাস তিনদিন পর রোববার বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ একসরা গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তটা তাকে খুন করে মরদেহটি সেখানে পুঁতে রাখে বলে জানিয়েছে পুলিশ।

অপহরণের ঘটনায় রিপন ও সবুজ নামে দু’জনকে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী মরদেহটি উদ্ধার করা হয়। এসময় সবুজের শ্বশুর খোকন মোল্লাকে আটক করা হয়েছে।

যশোর শহরের শংকরপুর ইসহক সড়কের বাসিন্দা ব্যবসায়ী রেজাউল ইসলাম নিজ এলাকায় কাপড় ও টেইলার্সের ব্যবসা করতেন। বসবাস করতেন দোকানের পাশে কামরুল ইসলামের বাড়িতে ঘর ভাড়া নিয়ে। একই বাড়িতে ভাড়া থাকেন স্থানীয় রিপন হাওলাদার ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালতলা বাজারের হবি গাজীর ছেলে সবুজ ওরফে রবিউল।

অপহৃত রেজাউলের ছেলে মেহেদী হাসান চয়ন বলেন, গত ২২ মার্চ রাত সাড়ে ১২টার দিকে রেজাউলকে মোবাইলে ডেকে নেয় সবুজ ও রিপন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তার পরিবার জিডি করেন। খোঁজ না পেয়ে এক সপ্তাহ পর অপহরণ ও গুমের অভিযোগ এনে সবুজ, রিপনসহ অজ্ঞাত ২-৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানায়, সবুজ ও রিপন যশোর শহরেই রেজাউলকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ইজিবাইকে কিছুদূর নিয়ে যায় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে ও পরবর্তীতে বাসে করে সাতক্ষীরায় নিয়ে যায়। এরপর সবুজ লাশটি তার শ্বশুরবাড়ির পাশে একটি বাগানে পুঁতে রাখে। কয়েকদিন পর বিষয়টি জানতে পারেন সবুজের শ্বশুর খোকন মোল্লা। তিনি লাশটি উত্তোলন করে পাশের আরেকটি বাগানে পুনরায় পুঁতে রাখে। পুলিশের অভিযানে আজ দুপুরে ওই বাগান থেকেই রেজাউলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজের শ্বশুর খোকন মোল্লাকেও আটক করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে সবুজ ও রিপনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা রেজাউলকে অপহরণ ও হত্যার বিষয়টি স্বীকার করে, সেখান থেকেই বেরিয়ে আসে ঘটনার রহস্য।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...