Home খেলাধুলা মেসির পর আরেক আর্জেন্টাইনের অবসর-ভাবনা

মেসির পর আরেক আর্জেন্টাইনের অবসর-ভাবনা

Share

দুই দিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকার জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। এবার আলবিসেলেস্তেদের জার্সি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য লিয়ান্দ্রো পারেদেস। আল জাজিরা’র প্রতিবেদন।

৩২ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, মেসির বিদায়ের সিদ্ধান্ত তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও নিশ্চিত নন তিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পারেদেস সরাসরি কথা বলেছেন। তিনি জানান, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।

নিজের ভবিষ্যৎ নিয়ে পারেদেস বলেন, ‘নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্তসহ সাম্প্রতিক ঘটনাগুলো মিলিয়ে পরিস্থিতি আগের মতো নেই।’ যদিওবা কোচের সঙ্গে এখনো এ বিষয়ে তার কথা হয়নি। তবে শিগগিরই আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মেসির বিদায়ের প্রসঙ্গে আবেগাপ্লুত পারেদেস তার দীর্ঘদিনের সতীর্থের প্রশংসা করে বলেন, মেসির রেখে যাওয়া উত্তরাধিকার চিরস্থায়ী। কখনো হাল না ছেড়ে নিজের স্বপ্নের পেছনে ছোটা এবং শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করাই মেসির সবচেয়ে বড় শিক্ষা বলে মনে করেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আরও একবার দেখার ইচ্ছার কথাও জানিয়েছেন পারেদেস। তবে সতীর্থের সিদ্ধান্তকে সম্মান জানানো ছাড়া তাদের আর কোনো পথ নেই বলেও স্বীকার করেছেন তিনি।

বিশ্বকাপের ফাইনালের পর মেসির সঙ্গে হওয়া কথোপকথনের কথাও স্মরণ করেছেন পারেদেস। তার ভাষ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচটিই জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হতে পারে, এমন ইঙ্গিত তখনই পাওয়া গিয়েছিল। তবু মেসির বিদায়ের জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

পারেদেসের নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার পেছনে অবশ্য শুধু মেসির বিদায় নয়, রয়েছে ফিফার নিষেধাজ্ঞাও। বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি করা হয়েছে ৯০ হাজার ডলার জরিমানা।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তবে শাস্তি বহাল থাকলে আগামী কয়েকটি ম্যাচে পারেদেসকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

এর মধ্যেই ক্লাব ফুটবলে ফিরছেন পারেদেস। বুধবার কোপা আর্জেন্টিনার শেষ ষোলোতে তার ক্লাব বোকা জুনিয়র্স মুখোমুখি হবে ভেলেস সার্সফিল্ডের।

Related Articles

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির...

‘তুমি একা নও’ বিধ্বস্ত নেপালের পাশে ত্রাণসামগ্রী নিয়ে সোনু সুদ

বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। বিপদে এর আগেও মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবার...

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ...