Home প্রচ্ছদ মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

Share

মাঠের ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার আছড়ে পড়েছে দেশের সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের মনেও। আজকের আর্জেন্টিনা-আলজেরিয়ার খেলায় নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না ঢালিউড তারকা শবনম ইয়াসমিন বুবলী।

এ নায়িকা ব্যক্তিজীবনে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের কট্টর সমর্থক। কিন্তু প্রতিদ্বন্দ্বী হলেও মেসির জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি। আর্জেন্টিনার দুর্দান্ত শুরুর পর নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে দেওয়া পোস্টে বুবলী বিস্ময় প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’

বুবলী লিখেছেন, ‘এই মানুষটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক। দল যার যার কিন্তু মেসি সবার।’

লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে বিশ্বকাপে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন মেসি। ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৭৬ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির জোড়া আক্রমণ ও মধ্যমাঠের দাপুটে পারফরম্যান্সে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল আর্জেন্টিনা। পাশাপাশি হ্যাটট্রিক করে আবারও দলের ত্রাণকর্তা হয়ে উঠলেন মেসি।

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক ও যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি কয়েকটি রেকর্ড গড়েছেন।

Related Articles

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কোনো দলের সরকার...

‘সবচেয়ে বিখ্যাত জুটি’ আমরা : মোদিকে মেলোনি

ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে...

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

জাতীয় সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন...

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড...