Home প্রচ্ছদ ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

Share

‘আগে আওয়ামী লীগ করতাম, মুজিব কোট আমার ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেব।’

এভাবে প্রকাশ্যে মাইকে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিয়ার বলেন, ‘অনেকে বলে আপনি তো আওয়ামী লীগ করতেন তাহলে এখন বিএনপিতে কেন আসলেন? তাহলে উত্তর হচ্ছে, আমি ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি। এখনতো আওয়ামী লীগের কেউ নাই।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহকৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, ওপেন মঞ্চে এ কথা বলা তার উচিত হয়নি। তার পরেও তিনি কেন এমনটি করল বুঝলাম না। কাজী আতিউর রহমান রবি রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তবে সামান্য ভোটে তিনি পরাজিত হয়েছেন। আমরা তার এমন বক্তব্যে বিব্রত হয়েছি।

Related Articles

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার...

ভোজ্যতেলের সংকট নেই, দামও বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট...

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর...

‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন...