Home আন্তর্জাতিক ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প : নিখোঁজ ৫১ হাজার

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প : নিখোঁজ ৫১ হাজার

Share
ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় এখনো হাজারো মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দলের সংকটের কারণে অনেক এলাকায় স্বজনদেরই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খুঁজতে দেখা যাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৭ জুন) প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার রাতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা অভিযোগ করেছেন, সেখানে সরকারি উদ্ধারকর্মীর উপস্থিতি খুবই সীমিত। ফলে জীবিত স্বজনদের উদ্ধারের আশায় সাধারণ মানুষ নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন।
দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তবে পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা থাকলে এই সময়সীমা কিছুটা বাড়তে পারে।
এদিকে শুক্রবার রাতে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে শৃঙ্খলা আনতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা এলাকায় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে সেখানে প্রবেশ করতে হলে সরকারি অনুমতি লাগবে। তবে কারা এই অনুমতি পাবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
উদ্ধার অভিযান চললেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের ভাগ্য নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে ক্ষতিগ্রস্ত মানুষের। প্রতিটি ঘণ্টা তাদের জন্য হয়ে উঠছে আরও অনিশ্চয়তার।
Related Articles

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করাকে অযৌক্তিক বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী...