Home আন্তর্জাতিক ভালোবাসার দিনে স্বামীর কিডনিতে প্রাণ রক্ষা স্ত্রীর!

ভালোবাসার দিনে স্বামীর কিডনিতে প্রাণ রক্ষা স্ত্রীর!

Share

যুগ যুগ ধরে অনেক ভালোবাসার অমর কাহিনী মানুষের মুখে মুখে ঘুরে ফিরে আসে। এ যুগের প্রেমিক-প্রেমিকারা শাহজাহানের মতো তাজমহল বানাতে না পারলেও তারাও কম যান না। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে এমনই এক ঘটনা সামনে এলো সবার। খবর নিউজ এইটটিনের।

জানা গেছে, স্ত্রীকে বাঁচাতে ভ্যালেন্টাইনস ডে-কে সাক্ষী রেখে নিজের শরীর থেকে কিডনি দিলেন স্বামী। একই সঙ্গে নিজেদের ২৩তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন ভারতের এই আলোচিত দম্পতি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের আহমেদাবাদে অটোইমিউনো কিডনি ডিজিজে ভুগছিলেন রিতাবেন নামের ওই গৃহবধূ। গত ৩ বছর ধরে তিনি এই রোগে আক্রান্ত। পরে ওই নারীর স্বামী বিনোদ নিজের কিডনি উপহারের সিদ্ধান্ত নেন।

বিনো বলেন, গত ৩ বছর ধরে স্ত্রীকে কষ্ট পেতে দেখছি। স্ত্রীর বয়স ৪৪ বছর। আমি চাই ও দীর্ঘায়ু হোক। সে জন্য নিজের একটা কিডনি দান করার সিদ্ধান্ত নিলাম। এর মাধ্যমে একটা বার্তা দিতে চাই। সবাই যেন নিজের সঙ্গীকে সম্মান করেন এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ান।

Related Articles

তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী

দেশের তরুণ প্রজন্ম ‘ইনস্ট্যান্ট কফির’ মতো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন...

বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

রাজধানীর বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের...

দেশে তেলের সংকট নেই, সৃষ্টি করা হয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী

দেশে তেলের সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...