Home খেলাধুলা ভারত অধিনায়ক সুনীল ছেত্রি করোনা পজিটিভ

ভারত অধিনায়ক সুনীল ছেত্রি করোনা পজিটিভ

Share

ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক টুইটার বার্তায় ছেত্রি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। দুর্দান্ত পারফরমেন্স করে ২০১৭-১৮ আইএসএল মৌসুমে তিনি ‘হিরো অব দ্য লিগ’ পুরস্কার জয় করেছিলেন। এছাড়া ২০১৭ সালে ‘এআইএফএফ বর্ষসেরা খেলোয়াড়’ মনোনীত হয়েছিলেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘বিষয়টি মোটেই সুখকর নয়, আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে স্বস্তির খবর হচ্ছে আমি সুস্থ অনুভব করছি এবং ক্রমেই এই ভাইরাস থেকে সেরে উঠছি। দ্রুতই মাঠে ফিরতে পারব বলে আশা করছি। সবাইকে একটি কথাই বলতে চাই সকলেরই যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা উচিত।’

সম্প্রতি ক্যারিয়ারে টানা সপ্তম মৌসুম ছেত্রি ইন্ডিয়ার সুপার লিগে (আইএসএল) ব্যাঙ্গালুরু এফসির হয়ে মাঠে নেমেছেন। যদিও এবারের মৌসুমটা মোটেই ভাল কাটেনি ব্লুজদের। লিগ পর্ব শেষে তারা টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে। আগামী ২৫ ও ২৯ মার্চ যথাক্রমে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ৩৫ সদস্যের ভারতীয় জাতীয় দলে ডাক পেয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছেত্রি।

Related Articles

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

আজ ৯ জুন। এ দিনটি আর্জেন্টিনা ও লিওনেল মেসি সমর্থকদের জন্য বিশেষ...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে বাড়ছে উত্তেজনা। বিশেষ করে...