Home অন্যান্য ক্যাম্পাস ‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি

Share

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পঞ্চগড়ের ৩টি কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

কলেজগুলো হলো বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দীন কলেজ।

জানা গেছে, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ জন, আর আলহাজ তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।

‎মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মন বলেন, আমাদের কলেজ শাখা ১৪ বছর ধরে এমপিওভুক্ত নেই। চার পাঁচ বছর ধরে কোনো শিক্ষক নাই। এজন্য পাস করেনি।

আলহাজ তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, আমাদের কলেজের চারজনের মধ্যে দুজন পরীক্ষায় অংশ নিয়েছে। দুজনে পাশ করার কথা ছিল। আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো।

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী কালবেলাকে বলেন, ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে, এজন্য কেউ পাস করেনি।

‎এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী কালবেলাকে বলেন, ওই প্রতিষ্ঠান প্রধানদের শোকজ করবো। প্রয়োজনে এ থেকে কীভাবে উত্তরণ করা যায় তাদের প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবো।

Related Articles

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে...

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...