Home অন্যান্য ক্যাম্পাস বিশ্বের সর্বকনিষ্ঠ স্কুলপ্রধান হওয়ার স্বীকৃতির অপেক্ষায় ঢাকার ওয়াকার আহমেদ

বিশ্বের সর্বকনিষ্ঠ স্কুলপ্রধান হওয়ার স্বীকৃতির অপেক্ষায় ঢাকার ওয়াকার আহমেদ

Share

মাত্র ২১ বছর ১০ মাস বয়সে স্কুলের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ স্কুলপ্রধান হওয়ার স্বীকৃতির দাবিদার হয়েছেন রাজধানীর লালমাটিয়ার অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ওয়াকার আহমেদ।

১৯৮৩ সালের ২৫ আগস্ট জন্ম নেওয়া ওয়াকার আহমেদ ২০০৫ সালের জুনে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। ২০০০ সাল থেকে শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল স্কুল।

শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনে তাঁর ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অনলাইন শিক্ষাদান ও করপোরেট প্রশিক্ষণেও যুক্ত।

তাঁকে বিশ্বের সর্বকনিষ্ঠ স্কুলপ্রধান হিসেবে স্বীকৃতি দিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে তথ্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। তবে আনুষ্ঠানিক যাচাই ও স্বীকৃতি এখনো পাওয়া যায়নি।

Related Articles

ভারতে প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ের দাবিতে প্রায় ১০০ ফিট উঁচু মোবাইল ফোনের...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে মানুষের ব্যক্তিত্ব ও আচরণকে বেশি গুরুত্ব...

জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। জাপানের স্থানীয়...