Home খেলাধুলা বিপিএলে শোক: মাঠেই লুটিয়ে পড়লেন সহকারী কোচ, হার্ট অ্যাটাকে মৃত্যু

বিপিএলে শোক: মাঠেই লুটিয়ে পড়লেন সহকারী কোচ, হার্ট অ্যাটাকে মৃত্যু

Share

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। ম্যাচ শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই প্রাণ হারিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমের সামনে ওয়ার্ম আপ করছিলেন। কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন মাহবুব আলী জাকিও। এ সময় আচমকা অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই টিম স্টাফরা তাকে ঘিরে ধরেন এবং প্রাথমিকভাবে সিপিআর দেওয়া হয়।

পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মাঠে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি পুরো স্টেডিয়ামজুড়ে গভীর শোকের আবহ তৈরি করে। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচিং পেশার সঙ্গে যুক্ত থাকা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সতীর্থ, খেলোয়াড় ও সংশ্লিষ্টরা তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

Related Articles

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...