Home জাতীয় বিজয় দিবসের আগের রাতে মুক্তিযোদ্ধার কবরে আগুন

বিজয় দিবসের আগের রাতে মুক্তিযোদ্ধার কবরে আগুন

Share

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান খানের কবরের ওপর আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে কবরের ওপর শুকনো ডালপালা ও পাতা রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। ২০১০ সালের ৮ জানুয়ারি তার মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির বসতঘরের পাশেই তাকে দাফন করা হয়।

প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে তার স্ত্রী মাহফুজা বেগম কবরের ওপর পোড়া ছাই ও আগুনের চিহ্ন দেখেন। এ সময় তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন এবং মুক্তিযোদ্ধাদের জানানো হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে কে বা কারা আগুন দিয়েছে। এ ঘটনা নিয়ে তার পরিবারের সদস্যরা বলছেন যে তাদের কোনো শত্রু নেই। তারপরও যদি এ বিষয়ে অভিযোগ দেয়, তাহলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...