Home প্রচ্ছদ বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী

বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি : রিজভী

Share
বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেন, সারাদেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়ংকর রুদ্ধশ্বাস থেকে মুক্তি পেয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা-সমালোচনা উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে কাজ করায় প্রধানমন্ত্রী জনপ্রিয় হয়ে উঠছেন।
তিনি আরও বলেন, মানুষ খেয়েপরে আইনি শাসন নিশ্চিত চায়। যে-ই অন্যায় করুক অন্যায়কারীকে আইনের আওতায় আনতে হবে।
মন্ত্রীরা ও সরকারি সব সদস্য জবাবদিহির সঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
এ সময় সম্প্রতি রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ জানান রিজভী। সামগ্রিক পরিস্থিতি খারাপ না হলেও এখান থেকে উত্তরণ প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
Related Articles

সিনেমার দৃশ্যের মতো আঘাত হেনেছে নেপালের বন্যা

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস যেন সিনেমার দৃশ্যের মতো...

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ৩টায় শুরু...

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,...