Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর ঢাকা বাংলাদেশে প্রথমবারের মতো ‘BTKG Expo 2026’: বৈশ্বিক টেক্সটাইল ও গার্মেন্টস উদ্ভাবনের মহামঞ্চ

বাংলাদেশে প্রথমবারের মতো ‘BTKG Expo 2026’: বৈশ্বিক টেক্সটাইল ও গার্মেন্টস উদ্ভাবনের মহামঞ্চ

Share

বাংলাদেশে প্রথমবারের মতো গার্মেন্টস ও টেক্সটাইল খাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের বৃহৎ প্রদর্শনী “BTKG Expo 2026” অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের দ্রুত বিকাশমান পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চারদিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কো., লিমিটেড। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে ২০২৬ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, BTKG Expo 2026-এ প্রায় ৩০টি দেশের প্রায় ৯০০প্রদর্শক অংশগ্রহণ করবে, তন্মধ্যে বাংলাদেশ, কানাডা, চীন, তাইওয়ান, বেলজিয়াম, ফ্রান্স, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উল্লেখযোগ্য । মোট ১,২০০টিরও বেশি বুথ নিয়ে সাতটি প্রদর্শনী হলে প্রায় ২০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে এই আয়োজন বিস্তৃত থাকবে। এই বৃহৎ পরিসরের আয়োজন বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের প্রতি বৈশ্বিক আগ্রহের প্রতিফলন।

বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাত দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। BGMEA-এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে এই খাত থেকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার (৩৯,৩৪৬.৯৭ মিলিয়ন) রপ্তানি আয় হয়েছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮১.৪৯ শতাংশেরও বেশি। জাতীয় জিডিপিতে এই খাতের অবদান প্রায় ১২–১৩ শতাংশ এবং এতে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৪০ লক্ষাধিক মানুষের। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ করছে।

এই প্রেক্ষাপটে, BTKG Expo 2026 বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক নির্মাতা, প্রযুক্তি সরবরাহকারী এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি এবং বৈশ্বিক প্রবণতা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করবেন। এর ফলে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা আরও শক্তিশালী হবে।

এছাড়া, এই প্রদর্শনীতে নেটওয়ার্কিং, যৌথ উদ্যোগ এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে, যা দেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।

প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস ভ্যালু চেইনের বিভিন্ন ধাপের যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে টেক্সটাইল মেশিনারি, ডাই ও কেমিক্যালস, নিটিং ও বয়ন যন্ত্র, এমব্রয়ডারি মেশিন, কাটিং ও সেলাই যন্ত্র, ওয়াশিং ও ড্রাই ক্লিনিং প্রযুক্তি, টেস্টিং ইকুইপমেন্ট, এবং বিভিন্ন ধরনের সহায়ক যন্ত্রপাতি ও উপকরণ।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, BTKG Expo 2026 শুধু বাংলাদেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী করবে না, বরং প্রযুক্তিগত উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করবে।

আন্তর্জাতিক অংশগ্রহণ, বৃহৎ আয়োজন এবং উদ্ভাবনমুখী দৃষ্টিভঙ্গির কারণে BTKG Expo 2026 বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের জন্য একটি ঐতিহাসিক ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...