Home প্রচ্ছদ বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠান ঘিরে ককটেল নিক্ষেপ

বগুড়ায় সারজিস আলমের অনুষ্ঠান ঘিরে ককটেল নিক্ষেপ

Share

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভায় চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সভায় উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তন এলাকায় এই ককটেল নিক্ষেপ করা হয়।

স্থানীয়রা ও এনসিপি নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির একটি অনুষ্ঠান চলছিলো।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলম। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মিলনায়তের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা দুটি ককটেল নিক্ষেপ করে যার মধ্যে একটি বিস্ফোরিত হয় বলে জানা গেছে।

পরে সারজিস আলম ও তার সঙ্গীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে তাকে জেলা পরিষদ ভবনে রাখা হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারও বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ডিসেম্বরে বাংলাদেশে আসবেন তা পরিষ্কার করতে...

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, জানা গেল পাত্রের পরিচয়!

অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ‘বোঝে না সে বোঝে না’...

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে...

শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ

২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী...