Home আন্তর্জাতিক ফিলিস্তিনে ৪০ হাজার ডোজ টিকা পাঠাল আমিরাত

ফিলিস্তিনে ৪০ হাজার ডোজ টিকা পাঠাল আমিরাত

Share

অবশেষে ফিলিস্তিনে করোনা টিকা পৌছেছে। ৪০ হাজার ডোজ রাশিয়ান করোনা টিকা স্পুটনিক ফাইভ ফিলিস্তিনকে উপহার হিসেবে পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ ডাহলান এই উপহার পাঠানোর কৃতিত্ব দাবি করেছেন। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের সংসদীয় সংসদ নির্বাচনে “ফাতাহ সংস্কারপন্থী” বলে অভিহিত প্রার্থীদের একটি তালিকা করার পরিকল্পনা ঘোষণা করেছেন ডাহলান। এই চালানের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনে রাশিয়ান টিকার সংখ্যা ৬০ হাজারে পৌঁছালো।

ডাহলান বলেন, নতুন চালানের অর্ধেক টিকা পাঠানো হবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে। তবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ উপহার গ্রহণ করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। আবার পশ্চিম তীরে টিকা পাঠানোর অনুমতি ইসরায়েলি কর্তৃপক্ষ দেবে কিনা সেটাও নিশ্চিত না। অন্যদিকে, চীনে কর্মরত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ফরিদ মাহদাউই জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই ৫০ হাজার ডোজ চীনা টিকা সিনোফার্ম পৌঁছাবে ফিলিস্তিনে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০ লাখ মানুষ বাস করে। এর মধ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার, মারা গেছেন ৫৬৪ জন।

সূত্র: মিডিল ইস্ট মনিটর।

Related Articles

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...

শান্তিচুক্তি আলোচনায় মোজতবা খামেনি ভূমিকা রাখছেন : ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার...

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে...