Home প্রচ্ছদ প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নোরা

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নোরা

Share
বছরজুড়েই নানা ঘটনায় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কয়েক মাস ধরেই তার সঙ্গে মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ইয়াসিন বুনোর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কার আইন দিয়াব এলাকায় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা জোরালো হয়। যদিও সে সময় কেউই এ বিষয়ে মুখ খোলেননি।
সম্প্রতি ‘দ্য ক্রিস ফেড শো’তে অতিথি হয়ে এ গুঞ্জন নিয়ে কথা বলেন নোরা। অনুষ্ঠানের সঞ্চালক সরাসরি জানতে চান, বুনোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনে কোনো সত্যতা আছে কি না? জবাবে হেসে নোরা বলেন, হ্যাঁ, ও আমার বন্ধু। খুবই ভালো বন্ধু। এরপর বুনোর প্রশংসা করে তিনি বলেন, ও অসাধারণ একজন মানুষ।
আমার মতে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। একই সঙ্গে নোরা স্পষ্ট করে দেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। নোরা আরও জানান, বুনোর সঙ্গে তার পরিচয় বহু দিনের। কয়েক মাস আগে আবার তাদের যোগাযোগ শুরু হয়েছে। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মজা করে বলেন, দুজনকে একসঙ্গে বেশ মানাবে। মন্তব্যটি শুনে নোরা কিছুটা লজ্জা পেলেও সম্পর্ক নিয়ে আর কোনো ইঙ্গিত দেননি।
এদিকে বুনোর ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়েছে। মরক্কোর কয়েকটি সংবাদমাধ্যমে তার স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখন পর্যন্ত বুনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ২০১৬ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ইশাক নামে এক পুত্রসন্তান রয়েছে।
Related Articles

চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বাঁশখালী,...

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে বিএনপি...

আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন।...

খারাপ সময়ে মেসির আর্জেন্টিনাকে পাশে পেলেন ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবলে ভিন্ন অবস্থান...