Home প্রচ্ছদ প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

Share

বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধপরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি আমাদের সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব। এ জন্য সবার সহযোগিতা প্রার্থনা করেছি।

তিনি আরও বলেন, ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রতিটি বিষয়ভিত্তিক নিয়োগ দিতে হয়, সেটিও আলোচনা করেই করতে হবে। আমরা কাউকে বঞ্চিত করতে পারব না। সমতা বজায় রাখার জন্য শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটি নির্ধারণ করা উচিত হবে।

বাংলাদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমে জাতিকে গোড়া থেকে ধ্বংসের চেষ্টা হয়েছে মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, আমাদের নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ–এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি (প্রাথমিক) লেভেল থেকে, সর্বপর্যায়ে। তাহলেই আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির ওপরে, মূল্যবোধের ভিত্তির ওপরে দাঁড়িয়ে থাকতে পারব।

সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বেফাকুল মাদারিসের মহাসচিব মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

একটা দল শেখ হাসিনার মতোই মিথ্যাচার করছে: রিজভী
শেখ হাসিনার মতোই একটা দল মিথ্যাচার আর ভণ্ডামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে জিয়া মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

রুহুল কবির রিজভী বলেন, অনেক রাজনৈতিক দল নানা রকম কথা বলে। কেউ বলেন, তারা নাকি মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতের হুরপরি পাইয়ে দেবেন–কত অদ্ভুত সব প্রতিশ্রুতি দেন, শুধু ভোট পাওয়ার আশায়। এই যে মিথ্যাচার আর ভণ্ডামি, শেখ হাসিনা ঠিক তেমনই করেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন নানা কৌশলে দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। এমনকি পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় নাশকতার ইঙ্গিতও রয়েছে–এমন প্রশ্ন জনগণের মনে জেগেছে।

Related Articles

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার...

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করা স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা, তাঁর কাছে...

ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল...

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...