Home সর্বশেষ প্রথম টিকা পাবেন স্বাস্থ্যকর্মী, উদ্বোধন ২৭ জানুয়ারি

প্রথম টিকা পাবেন স্বাস্থ্যকর্মী, উদ্বোধন ২৭ জানুয়ারি

Share

আগামী ২৭ জানুয়ারি দেশের ইতিহাসে ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণ। এ দিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বহুল প্রতীক্ষিত করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

করোনাভাইরাস মোকাবিলায় পুনর্গঠিত মিডিয়া সেলের মুখপাত্র ডা. মো. রোবেদ আমিন শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে আলাপকালে এ কথা জানান।

ডা. রোবেদ আমিন বলেন, ২৭ জনুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এ তথ্য রয়েছে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান জানিয়েছিলেন, উদ্বোধনের দিন সুশীল সমাজের ২০-২৫ জন করোনা টিকা নেবেন।

উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিরা টিকা নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডা. মো. রোবেদ আমিন জানান, সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হয়েছে। উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিদের টিকা দেয়া হচ্ছে না। এদিন শুধু স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সম্মুখসারীর যোদ্ধারা করোনা টিকা নেবেন।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...