Home Uncategorized প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পেলেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

প্রথম ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পেলেন তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

Share

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানে স্বীকৃতির জন্য জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ দিয়েছে সরকার।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ২০২১ সালের এই সম্মাননা পদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

জাতীয় পর্যায়ে মাতৃভাষার সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অবদানের স্বীকৃতিসরূপ এবারের এই সম্মাননা দেওয়া হয়েছে অধ্যাপক রফিকুল ইসলামকে।

আর জাতীয় পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের স্বীকৃতিসরূপ এই সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং লাতিন আমেরিকার আদি ভাষাগুলো নিয়ে কাজ করা বলিভিয়ার অনলাইন উদ্যোগ অ্যাক্টিভিজমো লেংকুয়াস বাংলাদেশ সরকারের এই সম্মাননা পেয়েছে।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...