Home প্রচ্ছদ প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছে জামায়াত

প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছে জামায়াত

Share

ত্রয়োদশ সংসদে বিরোধীদলের আসনে বসতে যাওয়া জামায়াতে ইসলামী প্রথমবারের মতো যাচ্ছে শহীদ মিনারে। আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে শ্রদ্ধা জানাতে যাবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি যাবেন শহীদ মিনারে।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রাচারের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত এমপিরা তাঁর সঙ্গে অংশগ্রহণ করবেন। এরপর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে করে তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বিরোধীদলীয় এই নেতা।

রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে একুশ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এরপর সংসদের স্পিকার, প্রধান বিচারপতি শ্রদ্ধা জানান। তাদের পর শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা।

অন্যান্য ইসলামিক দলের মতো জামায়াতও জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনারে ফুল দেয় না। দোয়া, আলোচনা সভা, সমাবেশের মাধ্যমে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশ ফেব্রুয়ারি পালন করে। ২০০১ থেকে পরের পাঁচ বছর সরকারের শরিক অবস্থায় জামায়াতের মন্ত্রীরা রাষ্ট্রাচারের অংশ হিসেবে একবার স্মৃতিসৌধে গিয়েছিলেন। তবে কখনও শহীদ মিনারে যাননি তাঁরা।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৬৮ আসন পেয়ে সংসদের প্রধান বিরোধীদল হিসেব আত্মপ্রকাশ করেছে জামায়াত। দলটির আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি।

জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন, ভাষা আন্দোলনে জামায়াতের অবদান রয়েছে, শহীদদের প্রতি শ্রদ্ধাও রয়েছে। কিন্তু ইসলাম ধর্মে কোনো প্রতীকের প্রতি শ্রদ্ধা জানানোর বিধান নেই। তাই জামায়াত এত বছর বিরত ছিল। এবারও দলীয়ভাবে বিরত থাকবে। বিরোধীদলীয় নেতা তাঁর রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে শহীদ মিনারে যাবেন। ইসলামের রীতিনীতি মেনে শহীদদের কবর জিয়ারত করে দোয়া করবেন।

তথ্যসুত্রঃ সমকাল

Related Articles

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...