Home আইন-আদালত পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব-তার স্ত্রী ও ভাই-ভাবির দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব-তার স্ত্রী ও ভাই-ভাবির দেশত্যাগে নিষেধাজ্ঞা

Share

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাবি শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আখতারুল ইসলাম। দুদকের সহকারী পরিচালক রাসেল রনি আদালতে এ নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকারি চাকরির সুযোগ নিয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। তাদের নামে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি ব্যাংকের ৩২৫টি হিসাব, ২টি আর্থিক প্রতিষ্ঠানের ৩টি হিসাব এবং ৭টি ব্রোকারেজ হাউজের ১৩টি হিসাব মিলিয়ে মোট ৩৪১টি হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী, বিপ্লব কুমার সরকার ও সংশ্লিষ্টরা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা বন্ধ করা জরুরি বলে আদালত বিবেচনা করেছে।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...