Home আন্তর্জাতিক ‘পাকিস্তানে কেউ হামলা করলে চিন্তা ছাড়াই দিল্লিতে হামলা হবে’

‘পাকিস্তানে কেউ হামলা করলে চিন্তা ছাড়াই দিল্লিতে হামলা হবে’

Share

ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত বলেছেন, ‘পাকিস্তানে যদি কোনো বিদেশি শক্তির হামলা হয়, তার জবাবে কোনো চিন্তা ছাড়াই ভারতের ওপর হামলা চালানো হবে।’

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দেওয়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তার ওই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আব্দুল বাসিত বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে আমাদের দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই ভারতের মুম্বাই এবং নয়াদিল্লিতে হামলা করতে হবে। আমরা এটি ছাড়ব না। পরে যা হওয়ার হবে দেখা যাবে।’

তবে এই মন্তব্যকে একেবারে ‘চরম পরিস্থিতির’ এক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি।

ভারতের প্রধান শহরগুলোতে সরাসরি হামলার কথা বলায় দেশটির নাগরিকদের মাঝে পাকিস্তানের সাবেক হাইকমিশনারের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে। বারবার ওই পরিস্থিতিকে ‘অসম্ভব’ বলে বর্ণনা করলেও নিজের যুক্তিতে অটল ছিলেন আব্দুল বাসিত। তিনি বলেন, ‘যদি কেউ আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে পাকিস্তানের সামনে ভারতের যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা এমনটা চাই না, ভারতও চায় না।’

বিশেষ করে মুম্বাই এবং নয়াদিল্লির নাম উল্লেখ করায় তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর চলমান উত্তেজনাকর সম্পর্কের মাঝে ওই মন্তব্য করেছেন দেশটির সাবেক এই হাইকমিশনার। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিরোধ এখন তুঙ্গে।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...