Home প্রচ্ছদ পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে

পল্লবীকে বিয়ে করতে চাইলে রান্না করা জানতে হবে

Share

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে মানুষের ব্যক্তিত্ব ও আচরণকে বেশি গুরুত্ব দেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তার প্রত্যাশা, জীবনসঙ্গীকে ভালো মানুষ হতে হবে, নিজের ভুল স্বীকার করতে জানতে হবে এবং অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না। পাশাপাশি রান্না জানলে আরও ভালো হয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ এর একটি পর্বে হাজির হয়েছিলেন সাই পল্লবী। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সহশিল্পী রণবীর কাপুর ও রবি দুবে। সঞ্চালক অমিতাভ বচ্চন অভিনেত্রীর কাছে জানতে চান, বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষকে পছন্দ করবেন তিনি।

জবাবে সাই পল্লবী বলেন, ‘প্রথমত, তাকে ভালো মানুষ হতে হবে। সে যেন অতিরিক্ত আত্মকেন্দ্রিক না হয়। নিজের কাজ ও আচরণ নিয়ে ভাবতে জানতে হবে। জীবনে সে কোথায় দাঁড়িয়ে আছে, সে সম্পর্কে তার উপলব্ধি থাকা প্রয়োজন। সে ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল সংশোধনও করতে হবে। অন্য কারও ওপর দোষ চাপিয়ে দিলে চলবে না। আমার চাহিদার তালিকা খুব বড় নয়। সে ভালো মানুষ হলেই হয়। তবে রান্না জানলে আরও ভালো।’

চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করার পর অভিনয়জগতে আসার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন, সে প্রশ্নও করেন অমিতাভ বচ্চন। উত্তরে সাই পল্লবী বলেন, ‘ঈশ্বরই লিখে রেখেছিলেন যে তুমি অভিনয় করবে।’

তার এই উত্তর শুনে কিছুটা বিস্মিত হন অমিতাভ। পরে রণবীর কাপুর মজার ছলে বলেন, ‘ঈশ্বরের প্রেসক্রিপশনে লেখা ছিল, তাকে অভিনয় করতে হবে।’ তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসি ও করতালির সৃষ্টি হয়।

নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। ছবিটিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী।

সাই বলেন, ‘এবার আমি নিজের বুদ্ধি খাটাতে চাইনি। সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে ভাবি, চরিত্রটিকে আমি কী দিতে পারি। কিন্তু সীতার মতো চরিত্রের ক্ষেত্রে প্রথমবার ভেবেছি, এই চরিত্রে অভিনয় করে আমি কী পেতে পারি, কী জ্ঞান অর্জন করতে পারি। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে চেয়েছিলাম। কোনো কিছু নিয়ে বেশি ভাবতে চাইনি। সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজটি শুরু করেছিলাম।’

নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্ব মুক্তি পেতে পারে ২০২৭ সালের দীপাবলির সময়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Articles

ভারতে প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ের দাবিতে প্রায় ১০০ ফিট উঁচু মোবাইল ফোনের...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী...

জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। জাপানের স্থানীয়...

উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজেদের অবস্থান থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান...