Home আন্তর্জাতিক ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

Share

ন্যাটোর ২০২৬ সালের দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির।

আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান এরদোয়ান। পরে প্রেসিডেন্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির পরিদর্শন করেন। মার্কিন প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করেন তিনি।

এবারের ন্যাটো শীর্ষ সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি অংশীদার দেশগুলোর নেতারাও অংশ নিচ্ছেন। সম্মেলনে গত বছরের হেগ সম্মেলনে গৃহীত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অঙ্গীকার বাস্তবায়ন, ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রতিরক্ষা শিল্প উৎপাদন সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

Related Articles

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগত নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে...

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলোয়াড়দের পাশাপাশি তাদের...

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের...

‘বিশ্বকাপ না জিতলে আমার কিছু কমবে না’

হালকা রঙের টি-শার্ট আর শর্টস পরে ঢুকলেন সংবাদ সম্মেলনে। সামনে রাখা বরফশীতল...