Home প্রচ্ছদ নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে আব্দুল কাদের

নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে আব্দুল কাদের

Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সতর্ক করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, ‘নোংরামি করলে বরদাশত করব না।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টা ২০ মিনিটে একটি ছবি যুক্ত করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

বাধ্য হয়ে হোক আর যেমন-ই হোক, জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদের স্বাগত জানাই। তবে, তাদের ইসরায়েলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের টেন্ডেন্সি তাদের মধ্যে পরিলক্ষিত, সেটা কাম্য নয়। আর আমরা হতেও দেবো না।

৫ আগস্টের পরে এ রকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন, আবরার ফাহাদ থেকে শুরু করে সব কিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পাঁয়তারা করতেছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে।

এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন। ভালো; বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে?

আপনাদের সম্মানিত আমিরের ভাষায়-ই বলি- পরিবর্তন হচ্ছেন, হন; স্বাগত জানাব কিন্তু নোংরামি করবেন; বরদাশত করব না।

Related Articles

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...