Home খেলাধুলা নিলামে শাহরুখ খানকে কিনে নিলেন প্রীতি জিনতা!

নিলামে শাহরুখ খানকে কিনে নিলেন প্রীতি জিনতা!

Share

নিলামে শাহরুখ খানকে কিনে নিলেন প্রীতি জিনতা!

কারণ নিলামে অংশ নেননি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক বলি বাদশা শাহরুখ খান। তার পক্ষে নিলামে অংশ নিয়েছেন ছেলে আরিয়ান খান।

কেকেআরের মালিকপক্ষের আরেকজন বলিউড অভিনেত্রী জুহি চাওলাও আসেননি। পাঠিয়েছেন কন্যা জাহনাবি মেহতাকে।

তবে বরাবরের মতো এবারের নিলামেও স্বশরীরে অংশ নিয়েছেন পাঞ্জাব কিংসের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

যে কারণে শাহরুখের সঙ্গে দেখা হয়নি প্রীতি জিনতার। তবে দেখা না হলে কী হয়েছে, শাহরুখকে কিনেই নিয়েছেন প্রীতি। ব্যাপারটা সত্যিই ঘটেছে আজ আইপিএলের নিলামে।

অবশ্য আইপিএল নিলামে অংশ নেওয়া শাহরুখ আর কিং খান এক নন।

বৃহস্পতিবার আইপিএলের নিলামে শাহরুখ খান নামের ভারতীয় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে প্রীতির পাঞ্জাব। তাও কি না ৫ কোটি ২৫ লাখ রুপিতে!

আইপিএলে চড়ামূল্য দলে ভেড়ানো কে এই শাহরুখ খান? যাকে ভারতের জাতীয় দলে কখনোই দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, ক্রিকেটার শাহরুখের জন্ম চেন্নাইয়ে। তার বয়স ২৫। ডানহাতি ব্যাটসম্যান তিনি। তবে চমৎকার অফস্পিন করে ব্রেকথ্রু আনতে পারেন।

এদিকে শাহরুখ নামের ক্রিকেটারকে দলে ভেড়ানোর পর থেকে এ নিয়ে টুইটারে হাস্যরসে মেতেছে ভারতীয়রা।

অনেকে বলছেন, অবশেষে ‘জারা’ পেলেন তার ‘বীর’কে পেল।

কেউ কেউ লিখেছেন, ‘প্রীতি শাহরুখকে আইপিএলে অভিষেকে সাহায্য করছেন, যেখানে শাহরুখ তাকে বলিউড অভিষেকে সাহায্য করেছিলেন।’
একজন লিখেছেন, ‘শাহরুখ খান) ও জিনতা এখন একই দলে।’ অন্যজনের মন্তব্য, ‘কেকেআরের পর এখন পাঞ্জাবও শাহরুখকে পেল।’

Related Articles

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...

মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে

ফুটবল মাঠে তার জাদু ছড়িয়েছে পৃথিবীজুড়ে। এবার ফুটবলের সীমানা পেরিয়ে প্রকৃতির বুকেও...

মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয় করল রজনীকান্তের ‘জেলার ২’

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয়...

মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পরই তাকে ঘিরে উঠেছে...