Home প্রচ্ছদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদের আলোচনা

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদের আলোচনা

Share

বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশ সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সোমবার রাজধানীর বনানীতে  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

আমীর খসরু জানান, কীভাবে আমরা এই নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি, প্রক্রিয়াটা কী হবে, কতটা নিরপেক্ষভাবে আমরা এগিয়ে যাচ্ছি– এসব নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা কীভাবে গণতন্ত্রের পথে ফিরে যেতে পারি, এটিই কমনওয়েলথ প্রতিনিধি দলের মূল আগ্রহ।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন হতে যাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন ছিল। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেশের জনগণ মনে করে, এই প্রক্রিয়ায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক দল নিয়ে কথা হয়েছে। তারা নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে। এ ছাড়া নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশন নিয়েও আলোচনা হয়েছে।

আমীর খসরুর সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Related Articles

রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না : অমিত শাহ

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য...

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার...

যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের: প্রধানমন্ত্রী

যুবসমাজকে দেশের উন্নয়ন, উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ...