Home জাতীয় নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত আ.লীগেরই : ড. ইউনূস

নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত আ.লীগেরই : ড. ইউনূস

Share

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিবিসি অনলাইনে তার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিবিসিকে এই সাক্ষাৎকার দেন তিনি।

ড. ইউনূস বিবিসিকে বলেন, ‘তারাই (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নেবে, তারা নির্বাচনে অংশ নেবে কি না। আমি তো তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কে অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে।’

প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়ার কথা শুনে চমকে যান তিনি। বলেন, ‘আমি জানতাম না যে আমি সরকার পরিচালনা করব। আমি আগে কখনও কোনও সরকার পরিচালনা করিনি এবং তারপরও আমাকে ঠিকঠাক কাজ করতে হয়েছিল।’

ড. ইউনূস বলেন, ‘এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু বিষয় সংগঠিত করতে শুরু করি। যার মধ্যে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল।’

তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। কিন্তু আগের সরকার এক ছিন্নভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছে। এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা ধ্বংসস্তূপগুলো সরানোর চেষ্টা করছি।

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন, তাদের ধন্যবাদ : ম্যাক অ্যালিস্টার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর যে খেলোয়াড়েরা প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই...