Home খেলাধুলা নাটকীয়তা শেষে চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী এমি মার্টিনেজ

নাটকীয়তা শেষে চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী এমি মার্টিনেজ

Share
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৭৫ লাখ পাউন্ডের ট্রান্সফার ফিতে চেলসির সঙ্গে চুক্তি করেছেন এই তারকা গোলরক্ষক।
এর মধ্য দিয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে মার্টিনেজের ছয় বছরের সম্পর্কেরও ইতি ঘটল। ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দেওয়ার পর ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি।
ভিলার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৫ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। ক্লাবটির হয়ে উয়েফার তিনটি প্রধান প্রতিযোগিতাতেই মাঠে নেমেছেন তিনি। ভিলার হয়ে শেষ ম্যাচটিও স্মরণীয় হয়ে আছে তার জন্য। আঙুলে চোট নিয়েও ব্যথানাশক ব্যবহার করে ইউরোপা লিগের ফাইনালে খেলেছিলেন এই আর্জেন্টাইন।
তবে দীর্ঘদিন ধরেই নতুন চ্যালেঞ্জের সন্ধানে ছিলেন মার্টিনেজ। সেই ইচ্ছা থেকেই এবার চেলসিতে পাড়ি জমালেন তিনি।
মার্টিনেজের সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে আগেই তার বিকল্প হিসেবে পার্মা থেকে গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে নিয়েছিল অ্যাস্টন ভিলা। অন্যদিকে মার্টিনেজের জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবটির সঙ্গে সেই আলোচনা আর চূড়ান্ত রূপ পায়নি।
ভিলায় মার্টিনেজের অধ্যায়ের সমাপ্তি নিয়ে কোচ উনাই এমেরিও তার অবদানের প্রশংসা করেছেন। নতুন গোলরক্ষকদের নিয়ে আগামী মৌসুমে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি।
চেলসিতে মার্টিনেজের আগমন অবশ্য নতুন চ্যালেঞ্জের পাশাপাশি নতুন প্রত্যাশাও তৈরি করেছে। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের অভিজ্ঞতা ও বড় ম্যাচে পারফর্ম করার সক্ষমতা নতুন মৌসুমে লন্ডনের ক্লাবটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...