Home আন্তর্জাতিক দুবাইতে ২ কোটি দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি দর্জি

দুবাইতে ২ কোটি দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি দর্জি

Share

দুবাইতে ‘বিগ টিকিট’-এর ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি এক দর্জি। এটি ছিল তার প্রথমবারের মতো কেনা টিকিট।

লটারি জয়ী ওই বাংলাদেশি হলেন সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি ১৮ বছর ধরে দুবাইয়ে বসবাস করেন। খবর খালেজ টাইমসের

নতুন কোটিপতি সবুজ মিয়া বলেন, ‘আমি এবারই প্রথম লটারির টিকিট কিনি। তবে বন্ধু-বান্ধবের কাছে এমন লটারির কথা প্রায়ই শুনি। পরে ভাবলাম, আমি কেন একটা সুযোগ নেব না। এরপর আবুধাবি যাই এবং সেখান থেকে টিকেট কিনি।’

সবুজ আরও বলেন, ‘লটারি জেতার খবরে হতবাক হয়েছি। আমি একজন সাধারণ দর্জি। বেতন খুবই কম। তাহলে চিন্তা করেন সেই সময় আমার অনুভূতি কেমন ছিল!’ এই লটারি জেতা আমার এবং পরিবারের ভবিষ্যত ব্যাপকভাবে বদলে দেবে।’

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...