Home প্রচ্ছদ থাইল্যান্ডে আহত খায়রুল বাসার সুস্থ আছেন

থাইল্যান্ডে আহত খায়রুল বাসার সুস্থ আছেন

Share

থাইল্যান্ডের কোলান দ্বীপে নাটকের শুটিং করতে গিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন অভিনেতা খায়রুল বাসার। তার এই আকস্মিক দুর্ঘটনায় দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভক্তদের দুশ্চিন্তা না করতে এবং সার্বিক শারীরিক পরিস্থিতির কথা জানালেন খায়রুল বাসার নিজেই।

এক বার্তায় তিনি ভক্তদের আশ্বস্ত করেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠব।’

মঙ্গলবার বিকেলে কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুজনকেই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পরে শুটিং টিমের সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লাগে। ঘটনার পর তার হাঁটতে কষ্ট হচ্ছিল বলে জানিয়েছিলেন এই অভিনেতা। এ সময় সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন বলেও জানা যায়।

ভক্তদের উদ্দেশে খায়রুল বাসার আরও বলেন, ‘খুব বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া। যারা খোঁজ নিয়েছেন সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। অনেকেই উদ্বিগ্ন হয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাই সবাইকে বিষয়টি জানানো জরুরি মনে করলাম। আমি এখন একদম ঠিকঠাক আছি।

দুর্ঘটনার কারণে আপাতত নাটকের শুটিং বন্ধ রাখা হয়েছে। অভিনেতা নিজেকে কিছুটা বিশ্রামে রাখছেন। একই সঙ্গে ভ্রমণটা ভালোভাবে শেষ করে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে সম্প্রতি থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। নাটকগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। এতে বাসারের সহশিল্পী হিসেবে সাদনিমা বিনতে নোমানসহ আরও অনেকে অভিনয় করছেন।

Related Articles

ভারতে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটার ২০ রুপি

গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প চালু হয়েছে ভারতে। দেশটির উত্তর প্রদেশের বুলন্দশহরের...

কেট উইন্সলেটের পর্দার আড়ালের জীবন

১৯৯৭ সালে আটলান্টিকের বুকে ভেসে ওঠা ‘টাইটানিক’-এর প্রেমগাথা রাতারাতি বদলে দিয়েছিল এক...

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে...

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...