Home প্রচ্ছদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

Share

শুক্রবার রাতে ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দৈনিক দেশ বাণীকে এ তথ্য নিশ্চিত করে ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন বলেন, ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে দলীয় প্রার্থী হতে ‘মনোনয়নপত্র’ আমি একাই কিনেছি। তাই আশা করছি আমিই প্রার্থী হতে যাচ্ছি।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি বলে সাংবাদিকদের জানান।
তিনি আরো বলেন, ২০০৮ সালের সাধারণ নির্বাচনে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে বিএনপি-জামাত জোটের একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় দায়িত্ব পালন করেছি।
এরপরে পড়াশোনার জন্য বরিশালে যাই। বরিশাল পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টেকনিক্যেল ওয়ার্ডের সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি।
পাশাপাশি ১৫ই আগস্ট ২০১৪ সালে, বরিশালস্থ ভোলা জেলা পলিটেকনিক্যাল ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হই।
গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য ঢাকাতে এসে প্রাইম ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে পাস করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি।
২০১৮ সালে বাংলাদেশ জামাত ইসলামের সাথে শাহবাগ থানায় রাজনৈতিক কার্যক্রম শুরু করি, জামাত ইসলামের যুব বিভাগের শাহবাগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি।
৫ই আগস্টের স্বৈরাচারী পতনের জন্য জুলাই যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছি। আইডিইবি (ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স) এর বৈষম্য বিরোধী দলের পক্ষ থেকে অবদান রেখেছি।
পরে জাতীয় নাগরিক কমিটিতে অংশগ্রহণ করি। তরুণদের নতুন রাজনৈতিক প্লাটফর্ম আত্নপ্রকাশের পর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক এর দায়িত্ব পালন করেছি।

ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন আরো বলেন, আমি জানি আমার দেশকে, আমাদের জনপদকে আমি কী দিতে পারব! শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।
আমরা যারা (এনসিপিতে) এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমরা যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে, নিয়মিত মরে মরে টিকে আছি, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি—সেই সব সহযোগী, সহমর্মী, সহযোদ্ধাদের কাছে মুক্তমনে দিকনির্দেশনা চাই।
সবাই দোয়ায় রাখবেন আমার জন্য।’

ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ স্যার হলেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, ফুটবলার, দৌড়বিদ ও মুক্তিযোদ্ধা। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ভোলা-৩ আসন থেকে তিনি পরপর ৬ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন। সেখানে স্যারের প্রতি সম্মান এবং শুভকামনা রেখেই বলছি, তাঁরা হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। এলাকার জন্য অনেক কিছু করেছেন। আমি বিশ্বাস করি, নতুন দিনের চেতনা এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে উজ্জীবিত হয়েছি, আমি আমার এলাকার মানুষদের অনেক ভালো কিছু দিতে পারব ইনশাআল্লাহ। অবশ্য ভোটের মাঠের লড়াইটা জনগণের সিদ্ধান্তে ছেড়ে দিতে চাইছি। তারা কি আমাদের বর্ষীয়ান নেতা—বহু পুরোনো চিন্তাভাবনাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান, নাকি তরুণ মুখ খুঁজছেন—তা জনগণের হাতেই ছেড়ে দিতে চাই।’
ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন আরো বলেন আমার পিতা: হযরত আলী (নান্নু), গ্রাম ৮নং ফরাজগঞ্জ গোলাম কাদের মেম্বার বাড়ি। আমি গোলাম কাদের মেম্বার এর উত্তরাধিকারী। চার ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়। যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি জানি আমাদের কষ্টের কথা। অতএব আমি সাধারণ জনগণের কষ্টের কথাও বুঝি।
আমি বৃহত্তর পরিসরে এবং সরাসরি জনতার সঙ্গে কাজ করবার অভিপ্রায় থেকে রাজনীতিতে এসেছি।

ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) উপজেলার বাসীরা আমার স্বজন। আমি আমার স্বজনদের বলবো, আমার ওপর আস্থা রাখুন। আমি দায় ও দরদের রাজনীতি করি। শুধু নির্বাচন বা ভোটকেন্দ্রিক নয়, আপনাদের সঙ্গে যে রাজনৈতিক যোগাযোগ স্থাপন হয়েছে, তা আমি আমৃত্যু রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আমার দেশের কাছে, দেশের মানুষের কাছে, আপনাদের সকলের কাছে ওয়াদাবদ্ধ। আমার জন্য কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। দেশ শুভ পরিবর্তনই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।

Related Articles

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...