Home খেলাধুলা তামিমের হার্টে দুটি ব্লক, পরানো হয়েছে রিং

তামিমের হার্টে দুটি ব্লক, পরানো হয়েছে রিং

Share

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে দুটি ব্লক পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তামিমের অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থ, ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। আপাতত তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...