Home আজকের জেলা পরিক্রমা তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

Share

শীতের বিদায়ের পর সারাদেশে গরম শুরু হয়েছে, আর কিছু জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই পরিস্থিতি কিছুদিন চলতে পারে।

রোববার (১৬ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ মার্চ) কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙামাটি জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে- আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমবে। সোমবার (১৭ মার্চ) তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এরপর বুধবার (১৯ মার্চ) থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ...

বিশ্ববাজারে পাটপণ্যকে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগকে...

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা...