Home প্রচ্ছদ তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

Share
অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, তানজিন তিশার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
রাশেদ মামুন অপু জানান, সংগঠনের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনে একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট দুজনকে সালিশে ডাকা হয় এবং ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া ও ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তানজিন তিশা সেই সিদ্ধান্ত মানেননি। পরবর্তীতে তাকে দুটি চিঠি দেওয়া হলেও তিনি কোনো সদুত্তর দেননি এবং চিঠিগুলো ফেরত আসে। এমনকি ফোনেও সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে সালিশ কমিটি কার্যনির্বাহী কমিটির (ইসি) কাছে তার সদস্যপদ বাতিলের সুপারিশ করে, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
তিনি আরও উল্লেখ করেন, কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা আশা করেন যে সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখবেন।
চিঠি সূত্রে জানা যায়, গত ৭ জুলাই তানজিন তিশাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। এর প্রেক্ষিতেই কার্যনির্বাহী পরিষদের বৈঠকে তার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত ৪ অক্টোবর পাঠানো চিঠির মাধ্যমে তানজিন তিশাকে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হয়।
চিঠিটিতে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু স্বাক্ষর করেন।
Related Articles

ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়।...

মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের মন্ত্রিসভায় রদবদলের আভাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের...

হেঁটে নেতাকর্মীদের সঙ্গে র‍্যালিতে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের...

বাংলাদেশের পেসারদের ইতিহাসে নতুন রেকর্ড হাসান মাহমুদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের পেসারদের...