Home অন্যান্য ক্যাম্পাস ঢাবি থেকে বহিষ্কার ছাত্রলীগের সাদ্দাম ও ইনান

ঢাবি থেকে বহিষ্কার ছাত্রলীগের সাদ্দাম ও ইনান

Share

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার হওয়া ১২৮ জনের তালিকায় রয়েছে তাদের নাম।

সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে এই আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে পরে তা গণআন্দোলনে রূপ নেয় এবং পরে এ আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...