Home অন্যান্য ক্যাম্পাস ঢাবিতে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ

ঢাবিতে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ

Share

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল সাধারণ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এ জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

সেখানে উপস্থিত আহসান উল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে গোলাম আযম ও নিজামীরা। তাদের উত্তরসূরিরা আজও মহান মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে অপপ্রচার চালাচ্ছে। আমরা দেখেছি, এ বছর ইসলামী ছাত্রশিবির গোলাম আযমকে ‘এদেশের সূর্যসন্তান’ আখ্যা দিয়ে কর্মসূচি করেছে। আমরা সেটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

তিনি বলেন, রাজাকারদের প্রতি ঘৃণা ও প্রতিবাদের অংশ হিসেবে বিজয় দিবসে আমরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছি।

অন্য এক শিক্ষার্থী বলেন, বিজয় দিবস শুধু উদযাপনের দিন নয়; একই সাথে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান জানানোরও দিন।

শিক্ষার্থীরা এ ধরনের কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

Related Articles

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও দেশ ও...