Home আজকের জেলা পরিক্রমা ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

ঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

Share

রাজধানীর শাহজাদপুরে ভাটারায় আবাসিক হোটেলে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা গেছেন। নিহত চারজনই পুরুষ। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি৷

সোমবার (০৩ মার্চ) অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের।

তিনি বলেন, আজ দুপুর ১২টা ১৭ মিনিটে ভাটারার সৌদিয়া হোটেলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর বারিধারার দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷ হোটেল ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত৷ সর্বশেষ চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের লাশ ছয়তলায় পাওয়া গেছে, একটি লাশ বাথরুমের ভেতরে। বাকি তিনটি সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। নিহতদের সবাই পুরুষ৷ অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১টা ৪ মিনিটে।

Related Articles

এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন...

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়তে চান প্রধানমন্ত্রী

নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে, এমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

দেশে সব ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে...

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ভারতে না খেলা নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট...