Home খেলাধুলা ডিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সাকিব

ডিপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সাকিব

Share

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ। এর আগে চলছে দলবদলের কার্যক্রম, যেখানে সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে যাচ্ছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনের মাধ্যমে দলবদল সম্পন্ন করবেন সাকিব। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন দলটির সঙ্গে। তবে তার খেলা নির্ভর করবে দেশে ফেরার ওপর। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিব যত ম্যাচ খেলতে পারবেন, ততটুকুই তার জন্য উন্মুক্ত থাকবে।

লিজেন্ডস অব রূপগঞ্জ এবার শক্তিশালী দল গঠন করেছে। দলে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিব। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আকবর আলিকে।

এদিকে, অন্যান্য ক্লাবও দলবদলে ব্যস্ত সময় পার করছে। জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, সাদমান ইসলাম ও ইমরুল কায়েস নতুন দলে নাম লিখিয়েছেন।

সাকিবের ফেরার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বাইরে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফেরার মাধ্যমে আবারও মাঠে নামার সম্ভাবনা তৈরি হলো সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য।

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...