Home আন্তর্জাতিক ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ ঘোষণা করল ইরান

ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ ঘোষণা করল ইরান

Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য তাদের ‘মাথার দাম’ প্রায় ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইরান।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা শীর্ষক একটি বিল প্রস্তুত করা হচ্ছে। এতে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যাকারী ব্যক্তি বা গোষ্ঠীকে ৫ কোটি ইউরো (প্রায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। খবর এনডিটিভির।

আগামী দিনে এ বিলটি ইরানি পার্লামেন্টে ভোটে তোলা হতে পারে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনার জবাব হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।

ইব্রাহিম আজিজি অভিযোগ করেন, খামেনি হত্যাকাণ্ডে ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ভূমিকা রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাবাভিয়ানও জানিয়েছেন, যে ব্যক্তি ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে, তাকে পুরস্কৃত করার বিষয়ে পার্লামেন্ট শিগগিরই ভোট দেবে।

এর আগে ইরানি সংবাদমাধ্যম মাসাফ দাবি করেছিল, ‘কিল ট্রাম্প’ নামে একটি অভিযানের জন্য ৫ কোটি ডলার সংগ্রহ করা হয়েছে। এছাড়া ‘হানদালা’ নামে ইরান-সমর্থিত একটি সাইবার গোষ্ঠীও ট্রাম্প ও নেতানিয়াহুকে নির্মূলের জন্য ৫ কোটি ডলার বরাদ্দের দাবি করে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে নতুন শান্তি প্রস্তাব নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের নতুন প্রস্তাবে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

Related Articles

পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিএনপি সরকার দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ...

ঢাকার রাস্তায় রিকশাচালক মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকায় অবস্থিত...

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে একের পর...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

সিলেট টেস্টের শেষ দিন ৯৮ তম ওভারে তাইজুলের দ্বিতীয় বলে ছক্কা মারতে...